কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন বৃহস্পতিবার
আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৬ এর তফসিল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত বুধ ও বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন পত্র বিক্রি ও রোববার মনোনয়ন পত্র জমা নেয়া হয়। মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহার করা ও একই দিনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হলেন রবিউল হক রবি এবং নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান ও কাজী কাউছার হামিদ।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ২০১৩ সালের ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটির ১ম কার্যর্নিবাহী পরিষদ নিবাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ডিসেম্বরে।
এমএএস/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ২ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি
- ৩ ঈদ ঘিরে মানবিক উদ্যোগে ব্যস্ত শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠনগুলো
- ৪ ঢাবিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন পদক্ষেপ
- ৫ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো শেকৃবির ‘আলোকিত মানুষ’