এম এ আজিজের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সদ্য প্রয়াত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের রূহের মাগফিরাত কামানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন শাহবাগ থানা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ। দোয়া পরিচালনা করেন ঢাবি কেন্দ্রীয় মসজিদের ইমাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, এম এ আজিজের ছেলে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ প্রমুখ।
এমএইচ/এসকেডি/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ২ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি
- ৩ ঈদ ঘিরে মানবিক উদ্যোগে ব্যস্ত শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠনগুলো
- ৪ ঢাবিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন পদক্ষেপ
- ৫ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো শেকৃবির ‘আলোকিত মানুষ’