ইবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯৬ শতাংশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২ হতে ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এ কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৭ হাজার ২৮৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৬ দশমিক শূন্য ৪ শতাংশ। ইউনিট সমন্বয়ক অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা চলাকালে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে ভর্তিপরীক্ষাকে কেন্দ্র ক্যাম্পাসে হেল্পডেস্ক, অভিভাবক কনার, সুপেয় পানি, ইবি ছাত্রলীগের জয়বাংলা বাইক সার্ভিস কঠোর নিরাপত্তাসহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভর্তিপরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।
রুমি নোমান/এমএএইচ/
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে: আমির হামজা
- ২ ভর্তি ফি কমানোসহ ১১ দাবি শেকৃবি পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশনের
- ৩ কর্মস্থলে খুনের ঘটনা শিক্ষক সমাজের জন্য চরম অবমাননা: ঢাবি সাদা দল
- ৪ দায়িত্ব ছাড়ার ব্যাপারে এখনো সরকারের অনুমতি পাইনি: ঢাবি উপাচার্য
- ৫ জবিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ১০