ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমেরিকার ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস, ডারমাউথ এর মধ্যে বিবিএ প্রোগ্রামে ক্রেডিট ট্রান্সফারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের স্বল্প সময়ে ও ন্যুনতম ব্যয়ে উচ্চ শিক্ষার গ্রহণে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এর ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের আমেরিকায় বিশ্বের সর্বোচ্চ Business School Accreditation Agency (AACSB) কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানে অধ্যয়নের নতুন দ্বার উম্মোচিত হল।
চুক্তি অনুযায়ী, বিবিএ প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাঁচটি সেমিস্টার অথবা ৬০ ক্রেডিট সম্পন্ন করলে এবং ন্যূনতম সিজিপিএ ২.৫ অর্জন করতে পারলেই ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এ ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্টেশন প্রোগ্রামে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ পাবে এবং উক্ত ইউনিভার্সিটি থেকে on campus বা online এ ডিগ্রী অর্জন করতে পারবে।
আরএস/এবিএস