টিএসসিতে ছাত্রলীগ-ছাত্র অধিকার পরিষদের সংঘর্ষ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘটে এ ঘটনা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর কয়েক দফা হামলা চালান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন: শহীদ মিনারে ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করলেন ছাত্রলীগ নেত্রী
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবের বরাত দিয়ে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের আয়োজন চলছিল। সেখানে হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগে ‘গোলাগুলি’, যানবাহন ভাঙচুর
‘এরমধ্যে ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৪ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৩ জন গণস্বাস্থ্য হাসপাতাল এবং ৩ জন অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, সংঘর্ষে আহত ১১ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন।
আল-সাদী ভূঁইয়া/কাজী আল আমীন/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রুয়েটে ছাত্রীকে নিপীড়নের দায়ে আজীবন বহিষ্কারসহ ৯ শিক্ষার্থীর শাস্তি
- ২ বিএনপি জোট সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ডাকসুর উদ্বেগ
- ৩ ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
- ৪ প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন
- ৫ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস না দেওয়ার আহ্বান মঞ্চ-২৪’র