জাবির কলা ও মানবিক অনুষদের প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)কলা ও মানবিক অনুষদের প্রকল্প সেমিনার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সহায়তায় পরিচালিত এ প্রকল্প সেমিনার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এসময় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নির্ণয়ে ভূমিকা পালন করে। এ জন্য মানসম্মত গবেষণা জরুরি।
সেমিনারে শিক্ষকগণ পৃথকভাবে অনুষ্ঠিত ৯টি অধিবেশনে কলা ও মানবিক অনুষদের গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন।
কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।
হাফিজুর রহমান/এএইচ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, রাবি অধ্যাপককে অব্যাহতি
- ২ শিক্ষার্থীদের যাতায়াতে বাস না দেওয়ায় চবির মূল ফটকে তালা
- ৩ দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি
- ৪ অ্যাডহকে বিপুল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ বিএনপিপন্থি শিক্ষকদের
- ৫ ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধে রাবি প্রেসক্লাবের প্রতিবাদ