ফেসবুকে ‘সবাই ভালো থাকিস’ লিখে কুবি ছাত্রের আত্মহত্যা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ভালো থাকিস সবাই’ পোস্ট দিয়ে শাহরিয়ার অনিক নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। অনিক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অনিকের সহপাঠীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নিজ রুমের দরজা বন্ধ করে ফেসবুকে পোস্ট করেন। তিনি লিখেন ‘ভালো থাকিস সবাই। এই দায়ভার কারো নয়, একান্ত আমার’। এর কিছু সময় পর পরিবারের সদস্যরা রুমে গিয়ে দেখেন তার দেহ ঝুলছে।
দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছুই জানে না পরিবার।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়টি খুবই দুঃখজনক। কী কারণে এ পথ বেছে নিলো পরিষ্কার কিছুই জানা যায়নি।
জাহিদ পাটোয়ারী/এসজে
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ২ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি
- ৩ ঈদ ঘিরে মানবিক উদ্যোগে ব্যস্ত শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠনগুলো
- ৪ ঢাবিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন পদক্ষেপ
- ৫ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো শেকৃবির ‘আলোকিত মানুষ’