রাবি শিক্ষক সমিতির সভাপতি শহীদুল্লাহ সম্পাদক শাহ আজম
অধ্যাপক ড. শাহ আজম শান্তনু ও ড. মো. শহীদুল্লাহ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি হলুদ প্যানেল (মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ) থেকে ড. মো. শহীদুল্লাহ সভাপতি ও অধ্যাপক ড. শাহ আজম শান্তনু সাধরণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় এ ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক।
শুধু সভাপতি-সাধরণ সম্পাদক নয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী ১৫টি পদের মধ্যে ১৪টিতেই জয়ী হয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকরা। বাকি একটি পদে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি শিক্ষক।
এ নির্বাচনে শিক্ষক সমিতির সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আলী (৫৪৮), কোষাধ্যক্ষ পদে পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. দীলিপ কুমার মণ্ডল (৪৮২), যুগ্ম-সাধারণ সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইসমাইল হোসেন (৪৯১) নির্বাচিত হয়েছেন।
রাশেদ রিন্টু/বিএ