তনু হত্যার বিচারের দাবিতে জবিতে প্রতিবাদ সমাবেশ
কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হওয়া শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মৌন মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভূগোল ও পরিবেশ বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
মাসুম বিল্লাহের সঞ্চালনায় ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাজমুন নাহার বলেন, যারা এহেন গর্হিত কাজ করে তারা কি মানুষ নাকি অন্য কিছু তা নিয়ে সন্দেহ আছে। আজ আমরা কোথাও নিরাপদ নই। আমাদের ভেতরের মানবতাকে জাগ্রত করতে হবে।
ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার তানভীর হোসেন এ হত্যার তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার বলেন, এভাবে আর কত তনুর হত্যার প্রতিবাদে আমাদেরকে রাজপথে নামতে হবে? আর কত তনু নির্যাতিত হলে আমরা এর সুষ্ঠু বিচার পাব? তিনি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকেই প্রতিবাদ সভায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম বলেন, আর কোন তদন্ত নয়, আমরা এ হত্যার আবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।
জবি ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন বলেন ,মৌণতার যে শক্তি রয়েছে তা আমরা দেখিয়ে দিতে চাই। আমাদের এ ঘুনে ধরা সমাজকে জাগ্রত করতে হবে যেন এমন নিকৃষ্ট কাজ করতে কেউ সাহস না পায় । এছাড়াও সভায় বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিবাদী বক্তব্য উপস্থান করেন।
সুব্রত মণ্ডল/এসকেডি/এবিএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিক্ষার্থীদের যাতায়াতে বাস না দেওয়ায় চবির মূল ফটকে তালা
- ২ দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি
- ৩ অ্যাডহকে বিপুল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ বিএনপিপন্থি শিক্ষকদের
- ৪ ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধে রাবি প্রেসক্লাবের প্রতিবাদ
- ৫ রাবিতে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হলো ‘নজরুল চর্চা কেন্দ্র’