ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

পুলিশের প্রেসনোট ঢাবি শিক্ষার্থীদের প্রত্যাখান

প্রকাশিত: ০২:৪০ পিএম, ৩০ মার্চ ২০১৬

হত্যায় জড়িত আসামি গ্রেফতারে আন্দোলনের প্রয়োজন নেই বলে পুলিশের বক্তব্য প্রত্যাখান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।

বুধবার সকালে ঢাকা বিদ্যালয়েরর মধুর ক্যান্টিনে ‘তনুর হত্যাকারীদের শাস্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রেসনোট প্রত্যাখান করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন উযমা তাজরিয়ান। এসময় উপস্থিত ছিলেন সামান্তা শারমিন, ফারহান শাহরিয়ার প্রমুখ।

উজমা তাজরীন বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তনু হত্যা ও ধর্ষণের ঘটনায় আন্দোলনের প্রয়োজন নেই এবং অপরাধীকে গ্রেফতার করা তাদেরও নৈতিক দায়িত্ব। আমরা পুলিশের সাথে একমত পোষণ করে বলতে চাই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে চলার কথা। কিন্তু ঘটনার ১০দিন অতিবাহিত হলেও ঘটনার সুষ্ঠু কোন অগ্রগতি আমরা দেখতে পাইনি। বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনায় পুলিশের ভূমিকায় আমরা তাদের উপর আস্থা হারাচ্ছি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ‘তনুর হত্যা নিয়ে আন্দোলন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে এবং এর গুরুত্ব বুঝে মামলাটি সিইডিতে স্থানান্তরিত করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি আন্দোলন না হতো এ হত্যাকান্ডের গুরুত্ব বুঝতেন না তারা?

তিনি আরো বলেন, ‘গণতান্ত্রিক দেশে আন্দোলন করা,দাবি দাওয়া পেশকরা সাংবিধানিক অধিকার। তদন্ত সংশ্লিষ্ট পুলিশের পক্ষ থেকে যে সহযোগিতা চেয়েছে তা করতে আমরা প্রস্তুত তবে আন্দোলন ছেড়ে নয়।’

সংবাদ সম্মেলনে তিনি সরকারের নিকট চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল- তনুর হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিতকরণ, আটক ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও কার্যকর করতে হবে। এখন থেকে ধর্ষণের ভিকটিম এর নয়, ধর্ষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল গণমাধ্যমে প্রকাশ করতে হবে। ধর্ষকদেরকে সামজিকভাবে বয়কট করতে হবে। স্কুলের প্রাথমিক পর্যায় থেকে পাঠ্যসূচিতে নৈতিক শিক্ষা এবং সঠিক যৌন শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে।

গত ২৭ মার্চ শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে তার সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ে তনুর হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় গত মঙ্গলবার তারা শাহবাগ মোড় ৪ ঘণ্টা অবরাধ কের রাখে। সেখান থেকে আগামী ৩ মার্চ সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেয়া হয়।

এদিকে তনুর ধর্ষক ও খুনীদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধন শেষে মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

এমএইচ/এসকেডি/এবিএস

আরও পড়ুন