ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

রুয়েটে অনুষ্ঠিত হলো জাতীয় হাইস্কুল প্রোগামিং প্রতিযোগিতা

প্রকাশিত: ১০:৩৭ এএম, ০২ এপ্রিল ২০১৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জাতীয় হাইস্কুল প্রোগামিং প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ প্রোগামিং প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজকে তোমরা যারা এখানে হাইস্কুল প্রোগামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তোমরাই ভবিষ্যতে দেশের সকল প্রকার আবিষ্কারে অগ্রণী ভূমিকা পালন করবে।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. এনএইচ কামরুজ্জামান সরকার ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহ-সভাপতি লাফিজা জামান। এছাড়াও অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল প্রমুখ।

প্রোগামিং আসিটি কুইজ প্রতিযোগিতা ও প্রোগামিং প্রতিযোগিতায় মোট ৭৪টি পুরস্কার দেয়া হয়। আইসিটি কুইজে তিনটি ভাগে ৬০টি এবং প্রোগামিং প্রতিযোগিতায় দুইটি ভাগে ১৪টি পুরস্কার দেয়া হয়। জাতীয় হাইস্কুল প্রোগামিং প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চলের প্রায় এক হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।  

রাশেদ রিন্টু/এআরএ/আরআইপি