জবি ছাত্রদল নেতা ১৩ মাস পর কারামুক্ত
দীর্ঘ ১৩ মাস কারাবাসের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার মধ্যরাতে জামিনে মুক্তি পান তিনি।
এর আগে ২৬ মার্চ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেও ফের জেলগেটে গ্রেফতার হয়েছিলেন মোস্তাফিজ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে বিএনপির লাগাতর অবরোধের সময় ১৯ মার্চ গেণ্ডারিয়া থেকে গুম হন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ। নিখোঁজের চার দিন পর কোতয়ালী থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। এরপর রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ১৩টি মাস কারাবাসের পর অবশেষে জামিনে মুক্ত হন মোস্তাফিজ।
এআরএ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের পৃথক ওয়াশরুম-অযুখানা নির্মাণ
- ২ ঢাবিতে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালিত
- ৩ ঢাবিতে নববর্ষের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে
- ৪ জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম ছাত্রদলের
- ৫ ইউজিসির বেঁধে দেওয়া সময়ের আগেই ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে