ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি শিক্ষার্থী সুজন হত্যার বিচার চেয়ে মানববন্ধন

প্রকাশিত: ১১:৩০ এএম, ০৬ এপ্রিল ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার বিচার চেয়ে মানববন্ধন করেছেন সুজনের সহপাঠীরা।

বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে সুজনের হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আনার দাবি জানান।

মানববন্ধনে সুজনের সহপাঠী মোর্শেদ আলম নিরব বলেন, আমরা সুজনের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সাথে সাথে সুজনের পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। তাছাড়া সুজনের হত্যার বিচারে প্রশাসন যে আশ্বাস দিয়েছে তার বাস্তবায়ন চাই। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায়ে শিক্ষা অনুষদের সামনে থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে শামিল হয় তারা। দীর্ঘ দেড় ঘণ্টা পর মানববন্ধন শেষে আবার ব্যাবসা শিক্ষা অনুষদে মিছিল নিয়ে গিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

এমএইচ/এআরএস/এবিএস