কুবির প্রক্টরিয়াল বডিসহ দুই আবাসিক শিক্ষকের পদত্যাগ
ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টরিয়াল বডির সদস্যরা হলেন- প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী এবং সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, অমিত দত্ত ও আবু ওবায়দা রাহিদ।
এর আগে সহকারী প্রক্টর শারমিন সুলতানা পদত্যাগপত্র জমা দেন।
এছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষক আইসিটি বিভাগের প্রভাষক কাশমী সুলতানা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সজীব রহমান পদত্যাগ করেন।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল চৌধুরী বলেন, প্রক্টরিয়াল বডির সবার এবং দুই হলের হাউজ টিউটরের আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি প্রশাসনকে অবগত করবো।
জাহিদ পাটোয়ারী/ইএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ২ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৩ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৪ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি
- ৫ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন