জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্রি প্রথম বর্ষের ফল প্রকাশ, পাস ৮৬.৫৭ শতাংশ
জাতীয় বিশ্ববিদ্যালয়/ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের চূড়ান্তর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশের ৬৭১টি কেন্দ্রে ১ হাজার ৯১২টি কলেজের ৩ লাখ ৫৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এ পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষায় ২ লাখ ২৪ হাজার ৫৭১ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সেই হিসাবে পাসের হার ৮৬ দশমিক ৫৭ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাবেন পরীক্ষার্থীরা।
এএএইচ/বিএ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে: আমির হামজা
- ২ ভর্তি ফি কমানোসহ ১১ দাবি শেকৃবি পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশনের
- ৩ কর্মস্থলে খুনের ঘটনা শিক্ষক সমাজের জন্য চরম অবমাননা: ঢাবি সাদা দল
- ৪ দায়িত্ব ছাড়ার ব্যাপারে এখনো সরকারের অনুমতি পাইনি: ঢাবি উপাচার্য
- ৫ জবিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ১০