বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
স্নাতকের ফলাফল প্রকাশ, মেধাতালিকায় ১৪তম শহীদ আবু সাঈদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তিনি সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৩০ পেয়ে মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন।
রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলীর অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশকালে উপাচার্য বলেন, মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই। কিন্তু তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছে। এটি আমাদের ভালো লাগার বিষয়। কিন্তু তার অনুপস্থিতিতে আমরা শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামাণিক ও অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
- ২ ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ
- ৩ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
- ৪ উদ্ভাবনী ভাবনায় প্রাণবন্ত জবি, শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্টের ফল প্রকাশ
- ৫ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণ: জকসু