ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাত ১১টায় বন্ধ হবে হলের গেট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলে রাতে প্রবেশের ক্ষেত্রে সময়সীমা বেধে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদের রাত ১১টার মধ্যে আর ছাত্রীদের মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।
হল সূত্রে জানা যায়, শনিবার প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সাধারণ সভা হয়। সভায় তিন নম্বর প্রস্তাবে ছাত্র-ছাত্রীদের হলে রাতে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদের পাঁচটি হলে রাত ১১টার মধ্যে প্রবেশ বাধ্যতামূলক এবং ছাত্রীদের তিনটি হলে মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম. জাকির হোসেন বলেন, রাতে বাইরের লোকজন হলে আসে বলে বিভিন্ন হলের প্রভোস্ট জানিয়েছেন। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি ভালো হলে প্রয়োজনে এই সিদ্ধান্ত বাতিল করা হবে।
মুনজুরুল ইসলাম/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি ছাত্রীকে ‘ধর্ষণ-নির্যাতন’, অভিযুক্তের সনদ স্থগিত
- ২ ধর্ষণে জড়িতের শাস্তির দাবিতে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- ৩ ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার: ২৪ ঘণ্টার আলটিমেটাম ডাকসুর
- ৪ শেকৃবি শিবিরের নতুন সভাপতি মেহেদী, সেক্রেটারি আতিক
- ৫ দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট গ্লাস নিয়ে বিশ্বমঞ্চে ৪ শিক্ষার্থী