আবু সাইদ হত্যা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থী বহিষ্কার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত থাকায় একাত্তর শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) ১০৯ তম সিন্ডিকেট সভা শেষে বিকেল ৪টায় সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
উপাচার্য জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন হবে না।
ফারহান সাদিক সাজু/আরএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
- ২ ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ
- ৩ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
- ৪ উদ্ভাবনী ভাবনায় প্রাণবন্ত জবি, শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্টের ফল প্রকাশ
- ৫ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণ: জকসু