যবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক হোসেন আল মামুন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হোসেন আল মামুন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম সই করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুসারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হোসেন আল মামুনকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
অধ্যাপক হোসেন আল মামুন এর আগে শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের রাইটিং সেন্টারের প্রথম পরিচালক হিসেবে নিয়োগ পান।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন হোসেন আল মামুন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্বপালন করেন।
নাঈম আহমদ শুভ/এসআর/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে: আমির হামজা
- ২ ভর্তি ফি কমানোসহ ১১ দাবি শেকৃবি পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশনের
- ৩ কর্মস্থলে খুনের ঘটনা শিক্ষক সমাজের জন্য চরম অবমাননা: ঢাবি সাদা দল
- ৪ দায়িত্ব ছাড়ার ব্যাপারে এখনো সরকারের অনুমতি পাইনি: ঢাবি উপাচার্য
- ৫ জবিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ১০