শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুইজনের
শেরপুরের বাজিতখিলার ছাত্তারকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মোটরের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ছাত্তারকান্দি এলাকার মৃত লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাউভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন (৫৫)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আলম বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরান হোসেন রাব্বী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বকেয়া বেতনের দাবিতে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজট
- ২ মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড
- ৩ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ৪ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৫ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের