ফেনীতে যুবলীগ নেতা শাখাওয়াত গ্রেফতার
যুবলীগের কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধুপুর জামাল উদ্দিন ভূঁইয়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাখাওয়াত হোসেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার সাবেক কমিশনার।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় ১২ জানুয়ারি লালবাগ থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার ২১ নম্বর আসামি যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, শাখাওয়াত ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো