ভোলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক
ভোলায় অপারেশন ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাদের আটক করা হয়
আটক ব্যক্তিরা হলেন পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, চরসামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মাইনুল হাওলাদার, মো. ফয়েজ হাওলাদার ও মো. ফরিদ।
অপরদিকে পুলিশের পৃথক অভিযানে ভোলার দৌলতখান উপজেলার যুবলীগ নেতা মো. হাসনাইন ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম বিশ্বাসকে আটক করে পুলিশ।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ, দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান ও লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো