পুলিশ পরিচয়ে গুদামের মালামাল লুটের চেষ্টা
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে গুদামের মালামাল লুটের সময় চারজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
আটকরা হলেন উপজেলার ঠাকুরপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার সফিউদ্দিনের ছেলে সাইফুল উদ্দিন (৪০), পুরানা পল্টন এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ফেরদৌস আহম্মেদ (২৯), উপজেলার ভান্নারা এলাকার সোনামিয়ার ছেলে তুষার মিয়া (২২)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্টের গোডাউনের মালামাল লুটের সময় তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্টের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত সাতটি পিকআপ নিয়ে প্রবেশ করে। পরে গোডাউনের বিভিন্ন মালামাল পিকআপে তোলার সময় স্থানীয় লোকজন তাদের চারজনকে আটক করে। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির টহল দল গিয়ে তাদের আটক করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, পুলিশ পরিচয়ে তারা আলেশা মার্টে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা চালায়। আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
- ২ বিয়ে থেকে ফেরার পথে বাস-মাইক্রো সংঘর্ষ, যাত্রীদের মারামারিতে আহত ৫
- ৩ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
- ৪ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ৫ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ