ডেভিল হান্ট
মানিকগঞ্জে ১৮ দিনে গ্রেফতার ৬৬
অপারেশন ডেভিল হান্টের আওতায় মানিকগঞ্জের সাত উপজেলায় ১৮ দিনে আওয়ামী লীগ, যুবলীগ, সাবেক ইউপি চেয়ারম্যান, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন সরকার।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।
মো. সজল আলী/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা
- ২ দুই মাস পর সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু, উপকূলে কর্মচাঞ্চল্য
- ৩ দাম্পত্য কলহ নিয়ে বিকেলে বৈঠক, রাতে স্বামীর হাতে স্ত্রী খুন
- ৪ ডিবি পরিচয়ে রডভর্তি ট্রাক নিয়ে গেলো ডাকাত, থানায় অভিযোগ
- ৫ কলাপাড়ায় ২০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা, মিষ্টি পানির সংকট