অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২১
নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে রোববার (২ মার্চ) সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের ২৭টি ও যৌথবাহিনীর পাঁচটি টহল এবং ১৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২১ জনকে গ্রেফতার করা হয়। অপরাধীদের গ্রেফতার করতে এ অভিযান অব্যাহত থাকবে।
মো. ইব্রাহিম আরও বলেন, অপারেশন ডেভিল হান্টে গত ২১ দিনে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমএন/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের