সিলেটে ৫.৬ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। যার উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার বর্ডার লাইন।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১১টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার বর্ডার লাইনে। যা ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে।
এদিকে ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আহমেদ জামিল/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় পোশাকের দামের গরমিল, দুই দোকান মালিককে জরিমানা
- ২ মেয়েকে নিয়ে বাটার শো-রুমে ঢুকতেই শ্রমিক নেতাকে গুলি করে সন্ত্রাসীরা
- ৩ মুন্সিগঞ্জে গণপিটুনিতে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৫
- ৪ শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, ঝুঁকিতে হাওরের বোরো ধান
- ৫ তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু