খাগড়াছড়িতে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১০ দোকান
খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত ৩টার দিকে উপজেলার লারমার স্কয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে দীঘিনালার লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১০টি দোকান পুড়ে গেছে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণ এখনও সম্ভব হয়নি।’
এমএন/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন