যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) দুপুরে দেবীদ্বার পৌরসভার ছোটআলমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার তানিয়া দেবীদ্বার পৌরসভার ছোটআলমপুরের মোখলেছুর রহমানের মেয়ে।
ওসি বলেন, ৪ আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর চালানো হামলায় বিথির সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ৪ আগস্ট নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্রব্যমূল্য যাতে না বাড়ে সরকার সে বিষয়ে সচেষ্ট: শামা ওবায়েদ
- ২ ভোট দেওয়ার জন্য নির্যাতনের শিকার হতে হলে পুরোনো ফ্যাসিবাদ ফিরবে
- ৩ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
- ৪ সেন্টমার্টিনে কেয়াবন নিধন, রিসোর্ট মালিকসহ দু’জনের বিরুদ্ধে মামলা
- ৫ গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না: গণপূর্ত মন্ত্রী