সুনামগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
সুনামগঞ্জের দিরাই উপজেলার বনভূমি গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) দুপুরে সাবেক চেয়ারম্যান লুৎফুর ও মুক্তিযোদ্ধা আশিকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করলে ১৫ জন গুলিবিদ্ধ হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মূলত জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
লিপসন আহমেদ/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়