ঠাকুরগাঁওয়ে নৌকা প্রতীক পুড়িয়েছে দুর্বৃত্তরা
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেরেকুল ইসলামের নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে নৌকা মার্কার সমর্থকরা রাত থেকেই বিক্ষোভ করছে।
এলাকাবাসী জানায়, রাতে নারগুন ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি এলাকায় নৌকা প্রতীকে কয়েকজন দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালিয়ে যায়। আর এ নিয়ে নৌকা মার্কার সমর্থকরা রাতেই সেখানে উত্তেজিত হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নৌকা প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত সেরেকুল ইসলাম চৌধুরী জানান, নৌকা শেখ মজিবরের প্রতীক। এ প্রতীককে যারা আগুন দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ইতোমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ নৌকা প্রতীক পোড়ানোর জন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল এহ্সান রিপন/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে