কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা
ফাইল ছবি
কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন (৩২) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বড় ঘারমোরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বিল্লাল হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি ছিলেন। রাতে কে বা কারা তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি।
জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত