মোংলায় ২০৫ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
সুন্দরবন উপকূলীয় বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৬ মার্চ) দিনগত রাতে উপকূলের কয়রা, শ্যামনগর ও মোংলার জয়মনিরঘোল এলাকায় অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার তারেক আহমেদ জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের কয়রা, কৈখালী ও হাড়বাড়ীয়া স্টেশন পৃথক তিনটি অভিযান চালান। এ অভিযানে সুন্দরবন উপকূলের ওই সব এলাকা থেকে অবৈধভাবে শিকার করা ২০৫ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, দুটি হরিণের চামড়া ও আটটি হরিণের পাসহ এক শিকারিকে আটক করা হয়।
আটক হরিণ শিকারি মো. বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দ হরিণের মাংস, মাথা, চামড়া ও পা কেরোসিন দিয়ে বিনষ্ট করা হয়েছে। আর আটককে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আবু হোসাইন সুমন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী