এবার সুন্দরবনের অন্য এলাকায় আগুন
ফাইল ছবি
কলমতেজীর পর এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালী এলাকায়। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে সেখানে ছুটে যান বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্পের গুলিশাখালীর বনের অভ্যন্তরে আগুন দেখা গেছে। আগুন দেখামাত্র সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়েছে। তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আমি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে পথে রয়েছি। পরিস্থিতি দেখে ও বুঝে পরে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, শনিবার কলমতেজী ক্যাম্পের যেখানে আগুন লাগে গুলিশাখালী ক্যাম্প এর কাছাকাছি। এখন সুন্দরবনের কলমতেজী ও গুলিশাখালী দুই পয়েন্টেই আগুন জ্বলছে।
আবু হোসাইন সুমন/এমএন/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী