আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরায় ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজেবিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীরা কলেজ গেটে অবস্থান নেন।
এসময় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু তাদের দোসররা আজও এদেশে রয়ে গেছে। তাদের এ দেশ থেকে অবিলম্বে বিতাড়িত করতে হবে।
তারা আরও বলেন, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশ সরাসরি গুলি চালিয়ে মেধাবী শিক্ষার্থীদের হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডের মদদদাতা শেখ হাসিনার বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন