ধানক্ষেতে পানি দেওয়া নিয়ে বিতণ্ডা, প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সাতক্ষীরায় ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আনারুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আনারুল ইসলাম ওই গ্রামের আমির আলীর ছেলে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক জানান, আনারুলের সঙ্গে বালুইগাছা পালপাড়ার লক্ষণ পালের সঙ্গে জমিতে পানি দেওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লক্ষণ পাল তার ছেলে জয় পাল মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘুস ছাড়া নড়েন না বরিশালের জেলা রেজিস্ট্রার
- ২ ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৫ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট