শিবচরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, আটক ১
মাদারীপুরের শিবচর উপজেলায় সাঈদ মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ভ্যানে রক্ত দেখে ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা।
সাঈদ মোল্লা শিবচর উপজেলার কুতুবপুরের হোসেন খলিফাকান্দি এলাকার বাসিন্দা।
বুধবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এমএএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী