নেত্রকোনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নেত্রকোনায় ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মদন উপজেলার তপা গ্রামের মহসীন ইয়ার চৌধুরীর ছেলে মো. মোবারক হোসেন (২৫) ২০০৬ সালে ১২ জুলাই একই উপজেলার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার ১২ দিন পর ২৪ জুলাই ওই শিশুর বাবা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ একই বছরের ৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই দণ্ড প্রদান করেন। আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
কামাল হোসাইন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে