বেনাপোল-শার্শা সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা মূল্যের শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, চশমা এবং কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, চশমা এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা। এগুলো বেনাপোল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে।
মো. জামাল হোসেন/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ