নাফ নদীতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার সীমান্তে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. ফিরোজ নামে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত যুবক মো. ফিরোজ (৩০) টেকনাফ হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের আলী আহমেদের ছেলে। বিষয়টি জানিয়েছেন হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু।
আহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, রোববার (৬ এপ্রিল) দুপুরের দিকে ফিরোজ জাল নিয়ে নাফ নদীর হোয়াইক্যং তোতার দ্বীপে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে গেলে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, পরে খবর পেয়ে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ২ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৩ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়
- ৪ নাব্য সংকটের অজুহাতে কাটছে না ১০ জেলার মানুষের দুর্ভোগ
- ৫ খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা