ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিটির সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানীকে (২৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে তাকে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব গ্রেফতার করে। শেখ মঞ্জুরে মাওলা ফারারী জেলা শহরের মেড্ডা এলাকার মামুন মিয়ার ছেলে।
রাতে ফারানীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসার আগেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত হন। রাত সাড়ে ৯টায় তাকে র্যাব সদস্যরা থানায় নিয়ে এসে গাড়ি থেকে নামানোর সময় ফারানীর ওপর ডিম নিক্ষেপ করেন ছাত্ররা। পরে তারা ফারানীর বিচারের দাবি ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শেখ মঞ্জুরে মাওলা ফারানী ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। বুধবার বিকেলে ভাদুঘর থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতারের পর রাতে থানায় হস্তান্তর করেছে। তাকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালতে পাঠানো হবে।
এএইচএমআর/এএমএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু