চাঁদপুর
হলুদের গুঁড়া-মিষ্টি তৈরিতে ভেজাল, দুই দোকানির জরিমানা
চাঁদপুরে হলুদের গুঁড়া ও মিষ্টি তৈরিতে ভেজাল প্রমাণিত হওয়ায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের পুরান বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ।

তিনি বলেন, হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে রং, আটা ও ভুট্টার গুঁড়া মিশিয়ে বিক্রি করায় জীবন দে নামের একজনকে ৫০ হাজার টাকা এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে মিষ্টি তৈরির অপরাধে আদি যুগল মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের