ফরিদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত
ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাহুল (৩২) নামে এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুলের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি ফরিদপুরে ওরিয়ন গ্রুপের ওষুধ কোম্পানিতে চাকরি করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাহুল পেশাগত কাজে ফরিদপুর থেকে নগরকান্দার কুঞ্জনগর বাজারে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে তিনি কাজ শেষ করে মোটরসাইকেলে করে ফেরার সময় রামনগর কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারান এবং ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন, রাস্তা দিয়ে দিনরাত মাটিবোঝাই গাড়ি চলাচল করে। আজ বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল হয়ে যায়। আর এ কারণে ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।
এন কে বি নয়ন/কেএএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ