এসএসসির ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় আখাউড়া-আগরতলা সড়কের গাজীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন উপজেলার ছয়ঘড়িয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে শিক্ষক আফজাল হোসেন এসএসসি পরীক্ষার ডিউটি করেন। সন্ধ্যার দিকে তিনি আখাউড়া থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন।
পথে গাজী বাজার নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক আফজাল নিহত হন।
আবুল হাসনাত মো. রাফি/কেএএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু