কুমিল্লায় বজ্রপাতে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
কুমিল্লার দেবিদ্বারে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা স্বামী ও দুই ছেলে আহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার রাজামেহার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের এক ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম একই এলাকার হাসেম মেম্বার বাড়ির মো. নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, নজরুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে নিজ জমিতে ধান কেটে মাড়াই করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার স্ত্রী আলেয়া বেগম মারা যান। এতে তিনি ও তার যমজ দুই ছেলে নাজিম ও আল আমিন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মো. ইলিয়াছ বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি