ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে ফসলি জমিতে বজ্রপাতে শাহাবুদ্দিন প্রধানীয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার লাওকোরা গ্রামের পশ্চিম পাশের ফসলি মাঠে ইরি ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম রাকিব খন্দকার বলেন, দুপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন শাহাবুদ্দিন। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হাসান জানান, হাসপাতালে আনার আগেই মারা যান শাহাবুদ্দিন। এই মৌসুমে হঠাৎ ঝড়-বৃষ্টি হয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
শরীফুল ইসলাম/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের