বাঞ্ছারামপুরে পুলিশি হেফাজতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশি হেফাজতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম- ইকবাল হোসেন (২৮)।
রোববার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের অভিযোগ পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
নিহত ইকবাল হোসেন বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার জাগোনিউজ২৪.কমকে বলেন, বিকেলে উপজেলা সদর থেকে একটি ডাকাতির মামলার আসামি হিসেবে ইকবাল হোসেনকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। এ সময় তার সাথে থাকা ক্রিমির ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ইকবাল হোসেন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান