ভোলা
তেঁতুলিয়া নদীতে অভিযান, ৯ ট্রলিং বোট জব্দ
ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে ৯টি ট্রলিং বোর্ট জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (২০ এপ্রিল) উপজেলার গজারিয়ার খালের মাথা নামক এলাকা থেকে ওই বোট জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) রিফাত আহমেদ জানান, উপজেলার গজারিয়ার খালের মাথা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র এবং লাইফ সেভিং ইকুইপমেন্ট না থাকায় এফবি মায়ের আর্শিবাদ-২, এফবি মায়ের আর্শিবাদ-৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর-২, এফবি নবীপুর-৩, এফবি শীতারাম, এফবি শীতারাম-১ জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রলিং বোটগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের