মায়ের সঙ্গে নদীতে শাক ধুতে গিয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় নদীতে ডুবে ফাতেমা খানম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের রানা শিকদারের মেয়ে।
ফাতেমা খানমের চাচা আব্দুল্লাহ শিকদার জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু ফাতেমা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে শাক ধুতে যায়। এসময় তার মায়ের অগোচরে সে নদীর পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে তার মা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে ফাতেমাকে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে শিশুটি মারা গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাফিজুল নিলু/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন