দেওয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি
মধ্যরাতে দোকানের দেওয়াল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে ঝিনাইদহের কালীগঞ্জে মধুগঞ্জ বাজারের বোস জুয়েলার্সে এ চুরি সংঘটিত হয়েছে।
দোকান মালিক অলোক বোস জানান, গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে। চোররা শরীরে পিপি, হ্যান্ডগ্লাভস ও মাস্ক পরিহিত ছিল। তারা সিন্দুকের তালা ভেঙে প্রায় ৬-৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। চোরেরা দোকানে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরা নিষ্ক্রিয় করে দেয়, যাতে তাদের শনাক্ত করা না যায়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় রাতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় এমন চুরি আগেও ঘটেছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্র মেডিকেল পিপি ও মাস্ক পরে দোকানে প্রবেশ করে। যাতে করে তাদের চেনা না যায়। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো অভিযোগ পাইনি। তবে ভিকটিম অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
শাহজাহান নবীন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি: শফিকুর রহমান
- ২ মাদক কারবারে বাধা দেওয়ায় স্ত্রী ও সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন
- ৩ সুষ্ঠু নির্বাচনের আশা করেছিলাম, হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের: ফয়জুল করীম
- ৪ ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৩
- ৫ নির্মাণাধীন ব্রিজে গাড়ি চলাচলে বাধা, ম্যানেজারকে ‘তুলে নেওয়ার’ হুমকি