ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত
ফাইল ছবি
ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুল নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।
নিহত ওবাইদুল ইসলাম মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।
এঘটনার পরে ওবায়দুলের বাড়িতে স্বজনদের আহাজারি শুরু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওবায়দুল ও মিকাইলসহ ৭-৮ জন শনিবার (২৬ এপ্রিল) মধরাতে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুল ও মিকাইল আটকা পড়েন। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলের মরদেহ পড়ে ছিল। অন্যদিকে বেলা ১২টার দিকে মিকাইল বাড়ি ফিরেছেন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে বিএসএফের ব্যাটেলিয়ন কমান্ডার ফোন করে একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি বাংলাদেশি কিনা তা তারা নিশ্চিত করেনি। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানায় মরদেহ রাখা আছে। মরদেহটি বাংলাদেশি কিনা তা নিয়ে কারো কোনো বক্তব্য থাকলে বিএসএফ ও বাগদা থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
শাহজাহান নবীন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের